শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার বিভিন্ন উপজেলায় দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০ টা হতে ১ টা পর্যন্ত চলা পরিক্ষায় জেলার ৬ টি উপজেলার ১০ টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা।

কেন্দ্রগুলো হলো, শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা, আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়, রানীর হাট উচ্চ বিদ্যালয়, সোনাতলা ফাজিল মাদ্রাসা, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সুখানপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়, শেরপুরের সামিট স্কুল এন্ড কলেজ, ছোনকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ। এতে ৫ম শ্রেণী হতে নবম শ্রেণী পর্যন্ত মোট ৪৯৯৩ জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন।

পরিক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন দ্যা ব্রিলিয়ান্টস্ ফাউন্ডেশনের মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ,পরিচালক শাহরিয়ার হাসান বিপ্লব,সাবেক মহা পরিচালক সাইয়্যেদুল আলম,আব্দুর রাজ্জাক,ফিরোজ আহম্মেদ ,সাবেক পরিচালক আতাউর রহমান,সদস্য সচিব তৌফিকুল তাকী,রেজিষ্টার মানিক মিয়া,পরিক্ষা নিয়ন্ত্রক রাকিবুল ইসলাম রবিন,কোষাধ্যক্ষ তালিবুল হাবিব, সার্কুলেশন লুৎফর রহমান, ,কার্যনির্বাহী সদস্য আব্দুস সোবাহান প্রমুখ।

মহা-পরিচালক জোবায়ের আহম্মেদ বলেন,দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন-এর উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষা কেবল একটি প্রতিযোগিতা নয়—এটি মেধা অন্বেষণ, স্বপ্ন গঠনের প্রথম সোপান। একটি জাতির প্রকৃত উন্নয়ন নির্ভর করে শিক্ষার ওপর। আর শিক্ষা তখনই অর্থবহ হয়, যখন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীরা যথাযথ সুযোগ পায়। এই লক্ষ্যকে সামনে রেখেই দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দ্যা ব্রিলিয়ান্ট ফাউন্ডেশন আগামীতেও শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের আলোকিত বাংলাদেশ—এই স্বপ্ন নিয়েই আমাদের পথচলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর