বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সুনামগঞ্জ-১ আসনে জামায়াত প্রার্থী তোফায়েলের মনোনয়ন ফরম সংগ্রহ

Reporter Name / ৬৮ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তোফায়েল আহমদ খান আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৪ ডিসেম্বর) তিনি তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মেহেদী হাসান মানিকের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মু. আব্দুল্লাহ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুৎফর রহমান দুলাল, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক দিলশাদ মিয়া এবং জেলা আইবিডব্লিউএফের সভাপতি ফরিদ উদ্দিনসহ দলীয় নেতৃবৃন্দ।

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে তোফায়েল আহমদ খান বলেন,আগামী দিনের সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিতে হবে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে চাঁদাবাজি, দুর্নীতি ও শোষণমুক্ত সুনামগঞ্জ-১ আসন গড়ে তুলতে হবে। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে বিজয়ী হলে সুনামগঞ্জ-১ আসনকে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী এলাকায় পরিণত করা হবে ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর