শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

খাগড়াছড়িতে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলাম

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন ইনসানিয়াত বিপ্লব মনোনীত প্রার্থী নুর ইসলাম শামীম শাহ্।

বুধবার ২৪শে ডিসেম্বর দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোয়নপত্র সংগ্রহ করেন নুর ইসলাম শামীম শাহ্। 

এ সময় অন্যান্যের মধ্যে সাইফুর রহমান আজাদ, মোঃ হানিফ মিয়া, মোঃ মিজানুর রহমান, মোঃ সায়িদ মোকারম, মোঃ শাহিন সহ অনেকেই উপস্থিত ছিলেন। 

এ সময় প্রার্থী নুর ইসলাম বলেন, সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা প্রস্তুত। আমাদের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, আমার জীবন নিরাপদ না থাকে তাহলে আমার রাষ্ট্র কখনো নিরাপদ নই। আমার রাষ্ট্র নিরাপদ থাকলে আমিও নিরাপদ। তাই ঠিক প্রতিটি মানুষের জীবন নিরাপত্তার জন্য প্রত্যেক মানুষকে মানবিক হতে হবে, মানুষ মানুষের প্রতি মায়া দয়া থাকতে হবে। 

তিনি আরো বলেন, সবাই আমাকে দোয়া করবেন আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে পাহাড়ি বাঙালি যেন শান্তি সম্প্রীতি উন্নয়ন বজায় রেখে কাজ করতে পারি। পাহাড়ি বাঙালি বৈষম্য দূর করে মানুষের মধ্যে মানবতা সৃষ্টি করতে পারি, পাশাপাশি খাগড়াছড়ি পার্বত্য জেলাকে শান্তি শহর হিসেবে গড়ে তোলতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর