বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় এমআর টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে মানিকদিপা দ্বিঃমূখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান  গোপালগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফল করতে জেলা এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু ও মেডিকেল ক্যাম্পেইন আদমদীঘিতে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ভোলাহাটে জ্বালানি তেলের তীব্র সংকট: ধান ও আমের মৌসুমে বিপাকে কৃষক, উৎপাদন লক্ষ্যমাত্রা হুমকির মুখে

ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে দিপুকে হত্যা; পরিবারের দায়িত্ব নিয়েছে সরকার-শিক্ষা উপদেষ্টা

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

 

শিবলী সাদিক খানঃ

ময়মনসিংহের ভালুকায় পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যা করা গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসের পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার। (মঙ্গলবার, ২৩ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের তারাকান্দা থানাধীন মোকামিয়াকান্দা গ্ৰামে নিহত দিপুর শোকসন্তপ্ত পরিবারের খোঁজ নিতে গিয়ে গভীর সমবেদনা জানিয়ে তিনি এ কথা বলেন।

সি আর আবরার বলেন, ‘বর্তমানের কিছু দুষ্কৃতকারী গোষ্ঠী বিভাজন সৃষ্টি ও অস্থিরতা উস্কে দেয়ার চেষ্টা করছে। এসব অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকতে হবে এবং এগুলো সফল হতে দেয়া যাবে না। এ ধরনের সহিংসতার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে। এছাড়া প্রধান উপদেষ্টার নির্দেশে দীপু চন্দ্র দাসের পরিবারের পাশে থেকে পরিবারের সদস্যদের দেখভালের দায়িত্ব সরকার গ্রহণ করেছে।’

এসময় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ, কান্নার ভেঙে পড়েন দিপুর পরিবারের সদস্যরা। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের আশ্বাস দেন শিক্ষা উপদেষ্টা।

এছাড়া দিপু হত্যার সঙ্গে যারা দায়ী তাদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আওতায় আনা হবে বলে পরিবারকে আশ্বস্ত করেন শিক্ষা উপদেষ্টা। সরকার দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ কর্তৃক ৫ জন র‍্যাব কর্তৃক ৭ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ময়মনসিংহে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নিহত দিপুর পরিবারের খোজ খবর নেন, মানবিক সহায়তাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন।

পরে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে নির্বাচন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, ‘সরকার নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সম্পূর্ণভাবে অঙ্গীকারবদ্ধ। যত রকমের অপচেষ্টা হোক না কেন, নির্বাচনে কোনোরকম প্রভাব ফেলতে পারবে না। কোনো চাপেই নত স্বীকার করবে না সরকার।’

এর আগে দিনভর বিভিন্ন সাংবাদিক সংগঠন, মানবাধিকার সংগঠনের পাশাপাশি সামাজিক -সাংস্কৃতিক সংগঠনগুলো দীপু দাসের পরিবারের খোঁজ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর