শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

চিলাহাটিতে মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কার্পেট উপহার

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য উপহার স্বরূপ কার্পেট বিতরণ করেছে ‘আর্ন এন্ড লিভ’।

সোমবার (২২শে ডিসেম্বর) উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি দারুল কুরআন নাজিরিয়া একাডেমিক মাদ্রাসায় সংস্থাটির প্রতিষ্ঠাতা পরিচালক ফরিদা ইয়াসমিন জেসির সার্বিক ব্যবস্থাপনায় ও নীলফামারী জেলা শাখার আয়োজনে মাদ্রাসা ছাত্রদের জন্য কার্পেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- আর্ন এন্ড লিভের রংপুর বিভাগীয় প্রতিনিধি ফুয়াদ শাহরিয়া, নীলফামারী জেলা প্রতিনিধি মো. মোকাদ্দেস হোসেন, অত্র মাদ্রাসা শিক্ষক নাজির আহমেদ, স্বেচ্ছাসেবক অনিক, আলামিন, ওয়াহিদুল প্রমুখ।

সংস্থাটির কুশীলবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদ্রাসাটির শিক্ষক নাজির আহমেদ বলেন, “এধরণের উপহার শিশুদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ায়। অল্পবয়সী ও এতিম শিশুদের জন্য যেকোনো সহায়তা তাদের মনোবলকে শক্তিশালী করে।”

সংস্থাটির জেলা প্রতিনিধি মোকাদ্দাস হোসেন বলেন, “ছোট ছোট শিশুদের জন্য সামান্য সহযোগিতাও তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আমরা চেষ্টা করি যেন তারা হাসি ও শিক্ষা দুটোই পায়। আশা করি, এই কার্পেট পবিত্র কোরআন শরীফ পড়ার সময়কে আরামদায়ক করবে।”

মাদ্রাসাটির শিক্ষার্থীরা বলেন, “আমাদের এখন আর মাটিতে বসে পড়তে হবে না। কার্পেটে বসে পড়া অনেক আরামদায়ক। আমরা আনন্দিত। আমাদের জন্য এত সুন্দর উপহার এনেছে। এখন পবিত্র কোরআন শরীফ পড়া অনেক মজার হবে।”

আর্ন এন্ড লিভ সংস্থাটির পক্ষ থেকে ভবিষ্যতে এমন আরও উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত থাকবে বলে জানান প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর