বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক  হারিয়ে যাওয়া সুরের স্মৃতি: রামগতি-কমলনগরে ফিলিপস রেডিওর সোনালী দিনের গল্প গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে 

দীঘিনালায় শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল।

Reporter Name / ৯৪ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র নিজস্ব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাইযোদ্ধা, সংগ্রামী ও ইনকিলাবী যুবনেতা শহীদ শরীফ ওসমান হাদির শাহাদাত স্মরণেই এই কর্মসূচি পালিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি আক্কাস আলী।

অনুষ্ঠানে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির সাহসী নেতৃত্ব, সত্য ও ন্যায়ের পক্ষে তার আপসহীন অবস্থান এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, শহীদ হাদির আত্মত্যাগ ইসলামী আন্দোলনের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

দোয়া মাহফিল শেষে শহীদ শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও সান্ত্বনা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এ সময় দীঘিনালা উপজেলা জামায়াতে ইসলামী’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর