সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্মৃতিময় কাঞ্চনজঙ্গা ভ্রমণ শেষে দিনাজপুরে পিবিআই কর্মকর্তার সাথে সৌজন্য সাক্ষাৎ

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মো: মিশিকুল মন্ডল

স্টাফ রিপোর্টার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কাঞ্চনজঙ্গার মনোমুগ্ধকর রূপ দেখে ফেরার পথে এক আবেগঘন ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে মিলিত হলেন পর্যটক দল ও জয়পুরহাটের কালাই উপজেলার সাবেক ডিএসবি কর্মকর্তা। বর্তমানে তিনি দিনাজপুর ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-তে অত্যন্ত সফলতার সাথে কর্মরত আছেন।

কাঞ্চনজঙ্গা ভ্রমণের আনন্দময় সময় কাটিয়ে ফেরার পথে কালাই থেকে যাওয়া পর্যটক দলটি দিনাজপুরে যাত্রাবিরতি দেয়। এসময় তারা সেখানে কর্মরত তাদের অত্যন্ত প্রিয় ও পরিচিত মুখ, সাবেক ডিএসবি কর্মকর্তা (বর্তমানে পিবিআই কর্মকর্তা) অসীম -এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

একসময় কালাই উপজেলায় (ডিএসবি)-তে অত্যন্ত নিষ্ঠা, সততার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার কাজের দক্ষতা এবং অমায়িক ব্যবহারের কারণে তিনি কালাইবাসীর কাছে অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন। পরবর্তীতে পেশাগত বদলির কারণে তিনি দিনাজপুর পিবিআই-তে যোগদান করেন।

পিকনিক শেষে ফেরার পথে প্রিয় এই মানুষের সাথে দেখা করতে পেরে পর্যটক দলের মাঝে বাড়তি আনন্দ ও উচ্ছ্বাস দেখা দেয়। এসময় তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং পুরনো দিনের স্মৃতিচারণ করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ব্যক্তিরা বলেন, “তিনি যেখানেই থাকুন না কেন, তার কর্মনিষ্ঠা ও মানুষের প্রতি ভালোবাসা তাকে সব সময় স্মরণীয় করে রাখবে। আজ ফেরার পথে তার সাথে দেখা হওয়াটা আমাদের ভ্রমণের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে।”

সাক্ষাৎ শেষে পর্যটক দলটি তার কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করে আবার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর