মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দীঘিনালায় স্কুলে যাওয়ার পথে তৃতীয় শ্রেণির ছাত্রী নিখোঁজ

Reporter Name / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের চংগাছড়ি বাজার এলাকা থেকে সামিরা আক্তার (৯) নামের এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১২ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ সামিরা চংগাছড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নানের ছোট মেয়ে। সে চংগাছড়ি ফুলচান কারবারী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ওই দিন সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সামিরা। পরে চংগাছড়ি বাজার এলাকায় তাকে শেষবারের মতো দেখা যায়। এরপর থেকে সে আর বাড়ি ফেরেনি।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি চালান এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগ করেন। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি জানিয়ে সামিরার বাবা আব্দুল মান্নান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি নিখোঁজ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছেন।

এ ঘটনায় পরিবারে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ বিরাজ করছে। সামিরার কোনো সন্ধান পেলে নিকটস্থ থানায় অবহিত করা অথবা সরাসরি পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

যোগাযোগ: ০১৬১১-৪৪৮৯৬৭ (সামিরার বাবা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর