মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আদমদীঘিতে মহান বিজয় দিবস উদযাপন 

Reporter Name / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিপুল উৎসাহ উদ্দীপনায় বর্ণাঢ্য আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

আজ (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে আট ঘটিকার সময় আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে আইপিজে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয়। গীতা পাঠ শেষে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এরপর শান্তির  প্রতীক পায়রা উড়িয়ে দিয়ে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

মহান বিজয় দিবসের প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম এবং বিশেষ অতিথি আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান।

এছাড়াও মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তাসহ উপজেলার সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ, সাহিত্যেক, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তি বর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, থানা প্রশাসন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য কমপ্লেক্সে, আনসার ভিডিপি, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মার্চপাস্ট শেষে তাদের কুচকাওয়াজ প্রদর্শন করে। দ্বিতীয় পর্বে বেলা সাড়ে বারো ঘটিকার সময় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর