সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রায়গঞ্জে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

 

লোকমান হোসেন মিলন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা–বগুড়া মহাসড়কের ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার বাসখুর গ্রামের দবির উদ্দিনের ছেলে বলে পুলিশ সুত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার সকালে শফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে হাটিকুমরুল থেকে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির অজ্ঞাত যানবাহন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে কিছু সময় ঢাকা–বগুড়া মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইসমাইল হোসেন জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত যানবাহন শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর