রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

ডাক্তার না হয়েও অ্যান্টিবায়োটিক লেখায় এক ব্যক্তিকে ৮,০০০ টাকা জরিমানা

Reporter Name / ৯০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডাক্তার না হয়েও রোগীদের জন্য অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে বৃহস্পতিবার এক ব্যক্তিকে ৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত শাহাবউদ্দিন পেশায় একজন ফার্মেসি কর্মচারী হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে “চিকিৎসা পরামর্শদাতা” পরিচয় দিয়ে রোগীদের ওষুধ লিখে দিতেন। এলাকার বেশ গবাদি পশু তার ওষুধ সেবনের পর পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতে শুরু করলে বিষয়টি রাণীশংকৈল প্রাণিসম্পদ বিভাগে মৌখিক অভিযোগ আকারে আসে।

এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) মজিবুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  বাংলাদেশ ভেটেনারি আইন ২০১৯ এর ৩৫ ধারা অনুযায়ী তাকে জরিমানা করা। সেখানে অনুমোদনহীন ভাবে প্রেসক্রিপশন লেখার প্রমাণ পাওয়া গেলে তাকে ৮,০০০ টাকা জরিমানা করা হয় ।

সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমান জানান,

“চিকিৎসা পেশা অত্যন্ত সংবেদনশীল। প্রশিক্ষণ ও অনুমোদন ছাড়া অ্যান্টিবায়োটিক লেখা আইনত অপরাধ এবং এতে গবাদিপশুর মারাত্মক ক্ষতি হতে পারে। আমরা এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাব।”

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, অযথা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্রেন্ট বাড়ছে, যা ভবিষ্যতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত সবাইকে পরামর্শ দিয়েছেন,  কোনো ওষুধ, বিশেষ করে অ্যান্টিবায়োটিক গ্রহণের আগে অবশ্যই নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর