শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

ধর্মপাশায় পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সরকারিদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

Reporter Name / ১২৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের ধর্মপাশায় পরিবার পরিকল্পনা পরিদর্শক এবং পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারিদের ৬ দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি গত মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিবার-পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক(FPI) পরিবার পরিকল্পনা পরিদর্শিকা(FWV)ও পরিবার কল্যাণ সহকারীদের (FWA) প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা।

এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে ধর্মপাশা ও মধ্যনগর এই দুইটি উপজেলার ১০টি ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারীসহ মোট ২৯ জনই অংশ গ্রহণ করেন।

আন্দোলনরত সুখাইড়-রাজাপুর উত্তর ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারী রেজিয়া সুলতানা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবী জানিয়ে আসলেও তা মানা হচ্ছেনা। অনতিবিলম্বে আমাদের নিয়োগবিধি কার্যকর করতে হবে। অন্যথায় আমরা লাগাতার কর্মসূচী চালিয়ে যাব। এমনকি আমরা আগামী ৬ ডিসেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ বর্জন করতে বাধ্য হব।

উপজেলার জয়শ্রী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. শাজল আমিন বলেন, আমার চাকুরির বয়স ৩৭ বছরের উপরে। কিন্তু আমাদের বেলায় কোনো নিয়োগবিধি না থাকায় দীর্ঘদিন যাবত একই পদে থেকে চাকুরী করতে হচ্ছে। এতে আমরা সরকারি সকল সুযোগ- সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছি। আমরা সমাজে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই। তাই আমাদের এক দফা- এক দাবী নিয়োগবিধি, নিয়োগবিধি। এ দাবি না মানা পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা আমাদের এ কর্মসূচী চালিয়েই যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর