রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

Reporter Name / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫

শরিফা বেগম শিউলী

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ইসলামিক ৮দলের আয়োজনে রংপুরে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট,আনুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতিতে নির্বাচন,লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ,অত্যাচার ও দুর্নীতির বিচার দৃশমান করা,বিশেষ কিছু দলের কার্যক্রম নিষিদ্ধকরণ এর দাবীতে এই সমাবেশ।

বুধবার ৩ ডিসেম্বর দুপুর ২টায় রংপুর নগরীর ঐতিহাসিক কালেক্টরেট ঈদগাহ মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এর আগে পূর্ব ঘোষিত নির্ধারিত সময় দুপুর ২টার আগেই ইসলামিক দল গুলোর নেতাকর্মী এবং সমর্থকদের উপস্থিতিতে ভরে যায় কালেক্টরেট ঈদগাহ মাঠ,সমাবেশ শুরু হলে মাঠ ছাড়িয়ে আসেপাশের সড়কে অবস্থান নেয় কর্মী সমর্থকরা।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান,

ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম,খেলাফত মজলিস এর আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ,বাংলাদেশ খেলাফত আন্দোলন এর আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী,বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি’র সভাপতি এডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন,বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি’র আমীর অধ্যক্ষ মাওলানা সরোয়ার কামাল আজিজী,জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)’র মুখ্য পাত্র রাশেদ প্রধান সহ দলগুলোর কেন্দ্রীয় এবং স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।

এ সময় বক্তৃতাকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন,ক্ষমতা প্রেমিকরা বারবার ক্ষমতায় গেছে। কিন্তু কী উপহার দিয়েছে? তারা শুধু নতুনভাবে পুরান বউ নতুন শাড়িতে উপহার দিয়েছে। তাই নতুন শাড়িতে পুরান বউ উপহার দিয়ে আর ধোঁকা দিতে পারবেন না। ধোঁকা দেওয়ার দিন শেষ। বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এ দেশ রক্ষার জন্য আমরা রাজপথে উপস্থিত হয়েছি।

পরে অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্যের শেষে সমাবেশের সমাপনী এবং সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন,অতীতের সকল নির্বাচন চোর,ডাকাত দ্বারা পরিচালিত হয়েছে,গণভোটের মাধ্যমে ভোটের চরিত্র পাল্টাতে হবে,সর্বশেষে অন্তর্বর্তীকালীন সরকারকে সকল দাবি মেনে নেয়ার আহবান জানিয়ে এবং আগত সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানিয়ে সমাবেশ শেষ করেন তিনি#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর