শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

Reporter Name / ১২২ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

শিবগঞ্জে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

 

মিনহাজ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

চলতি মৌসুমে বগুড়ার শিবগঞ্জে প্রকৃত কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ বোরো ধান ও সিদ্ধ চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তা পরিতোষ কুমার কুন্ডু, ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি (খাদ্য) জহিরুল হক, চালকল মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সদস্য রবিউল আলম প্রমুখ।

 

এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৫ মৌসুমের আওতায় সররকারি প্রতি কেজি ধানের সংগ্রহ মূল্য ৩৬ টাকা ও প্রতি কেজি সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। শিবগঞ্জে সিদ্ধ চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৭৭২ মেট্রিকটন। ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩৭৭ মেট্রিকটন।

২৭ এপ্রিল থেকে ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত। একজন কৃষক সর্বোচ্চ ৩ মেট্রিকটন ধান সরকারী গুদামে বিক্রয় করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর