শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ভিক্ষুক আ: জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও

Reporter Name / ১০৯ Time View
Update : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

 

ইউসুফ আহমেদ,ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে ভিক্ষুক আঃ জলিলের দোকান উদ্বোধন করলেন ইউএনও মো. শাহ আজিজ।

দীর্ঘদিন লালমোহন পৌর শহরে বাসস্টান্ড এবং বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে ভিক্ষা করতেন আ: জলিল (৬৫)। তিনি ১৪ বছর আগে প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়।অর্থের অভাবে নিতে পারেনি সঠিক চিকিৎসা এতে করে বিকল হয়ে যায় তার বাম হাত ও বাম পা।

নেই কোন পুত্র সন্তান,রয়েছে ৪ কন্যা সন্তান তারা সাংসারিক ব্যস্ততার কারনে থাকেন শ্বশুর বাড়ীতে।পাশে ছিলেন একমাত্র স্ত্রী, তিনিও গত দুই বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমান পরপারে। সেই থেকে আ: জলিল মানুষের কাছ থেকে চেয়ে নিয়ে কোনো রকমে খেয়ে-পরে বেঁচে থাকেন।

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চিটুমিয়া পাটওয়ারী বাড়ীর গোলাম রহমানের ছেলে আ:জলিলকে জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন লালমোহন উপজেলা সমাজসেবা অফিস। যার মাধ্যমে

তার দীর্ঘদিনের ভিক্ষাভিত্তির অবসান ঘটে।

বুধবার সন্ধ্যায় লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের মৃধা চৌমুহনী সংলগ্ন নামার বাজার এলাকায় ব্যবসার জন্য অর্ধলাখ টাকার মালামাল তুলে দিয়ে দোকানের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আজিজ। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাসুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার।

নতুন কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় আ: জলিল

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ ও সমাজসেবা অফিসারসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর