বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
লালপুরে অবৈধভাবে আঁখ মারাই এর জন্য ৫০ হাজার টাকা জরিমানা রামগড়ে গ্যাস সংকটে জনভোগান্তি, বেশি অর্থ দিয়েও মিলছেনা গ্যাস কুষ্টিয়ায় অস্ত্র ও গুলি উদ্ধার  কুষ্টিয়ায় সাংবাদিক সবুজের পিতার ইন্তেকাল  সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার দীঘিনালায় জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে শ্রেষ্ঠ মাদ্রাসা শিক্ষক মনোয়ারা আক্তার খাগড়াছড়িতে এলএসটিডি প্রকল্পের অর্থায়নে রাইস ট্রান্সপ্ল্যান্টারের দ্বারা ধানের চারা রোপণ  খেজুরের রসে জীবিকা নির্বাহ করছেন গাছি আব্দুল মান্নান  কুষ্টিয়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যাবসায়ীকে জরিমানা

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবসে বিনামুল্যে স্বাস্থ্যসেবা

Reporter Name / ২৪৪ Time View
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫

 

অভিশেখ চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

 

দ্বন্দ্বে কোনো আনন্দ নাই,আপস করোভাই-লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই, এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড এর উদ্যোগে দিন ব্যাপি নানা কর্মসুচি পালন করা হয়।

কর্মসুচির শুরুতে সোমবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি বর্নাঢ্য রেলি বের হয়ে। রেলিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে সমবেত হয়। পরে প্রশাসনের উর্ধতনরা ফিতা কেটে লিগ্যাল এইড মেলার উদ্বোধন করে।

মেলায় দিনব্যাপি বিনামুল্যে চক্ষু পরিক্ষা, ডায়াবেটিস পরিক্ষা, রক্তদান কর্মসুচি, বৃক্ষরোপণ, গ্রাম আদালতের কার্যক্রম ও বিনামুল্যে আইনি সহায়তার বিষয়ে ভুমিকা তুলে ধরাসহ নানা কর্মসুচি পালন করা হচ্ছে।

পরে সচেতনা বৃদ্ধি ও আইনি সহায়তা প্রদানে আদালত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল কমিটির চেয়ারম্যান মোঃ জামাল হোসেন এর সভাপতিত্বে জেলা প্রশাসক ইসরাত ফারজানা , যুগ্ম জেলা ও দায়রা জজ এবং ভারপ্রাপ্ত লিগ্যাল এইড অফিসার জনাব লুৎফর রহমান। সিনিয়র সহকারী জজ শবনম মুস্তারি, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা জজ সমরেশ শীল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জামান, জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক এডভোকেট মৃদুল ,অ্যাডভোকেট সারোয়ার হোসেন,অ্যাডভোকেট আব্দুল হালিম ।

এসময় বক্তরা বলেন, দরিদ্র জনগোষ্ঠির মানুষেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মামলা পরিচালনার ক্ষেত্রে। ন্যায় বিচার পেতে অর্থাভাবে অনেক সময় বাঁধাগ্রস্ত হয়। এ ক্ষেত্রে লিগ্যাল এইড আইনি সহায়তা দিয়ে সহযোগীতা করবে। তাই এ ধরনের বিষয়ে লিগ্যাল এইড কমিটির সাথে যোগাযোগ করতে বেশকিছু গুরুত্বপুর্ন পরামর্শ প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর