শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

রাণীশংকৈল সার বিতরণে হট্টগোল  কৃষি কর্মকর্তা হাসপাতালে

Reporter Name / ১১৪ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকরা গম,ভুট্টা, শরিষা চাষে ব্যস্ত সময় পার করছে। ঠিক সেই মুহূর্তে ডিলারদের পর্যাপ্ত সার মুজুত না থাকায় সার পাচ্ছেনা কৃষকরা। এনিয়ে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণ কালে এক কৃষি উপ-সহকারী কর্মকর্তা  মারপিটের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

স্থানীয়রা জানায়, মল্লিক টের্ডাসের প্রতিনিধি মোজাম্মেল হোসেন উমরাডাঙ্গী বাজারে কৃষকদের মাঝে সার বিতরণ করছিল ঠিক সেই মুহূর্তে ৩টি ভ্যানে ৩৩ বস্তা সার নিয়ে যাচ্ছিল ৫ জন কৃষক। অন্যান্য কৃষকরা সার না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠে, হট্টগোলের এক পর্যায়ে কৃষি উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করে। এসময় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন উপস্থিত লোকজনের সাথে কথা বলে উপজেলা কৃষি কর্মকর্তাকে ঘটনা স্থলে আসতে বলে। কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম, উপ-সহকারী কর্মকর্তা আকতার হোসেন কে  সঙ্গে নিয়ে বিতরণ পয়েন্টে গেলে উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে উপ- সহকারী কর্মকর্তা কে বেধরক মারপিট করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ প্রসঙ্গে মল্লিক টের্ডাসের সত্তাধিকারী এবং এর প্রতিনিধি তোজাম্মেল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।

কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম জানান,রোগীর অবস্থা ভালো না মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে,দাত ভেঙে গেছে উন্নত চিকিৎসার দিনাজপুরে নিয়ে যাচ্ছি। চিকিৎসা শেষে ভিক্টিমের মতামতের ভিক্তিতে আইনীব্যাবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর