শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

পানছড়িতে অন্যান্য দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান

Reporter Name / ৭৫ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

 

মোঃমাসুদ রানা,

বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যলয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং ২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার হাতে ধানের শীষ ও ফুল দিয়ে যোগদান করেন।

যোগদান অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের যারা খারাপ তারা পালিয়ে গেছে। যারা ভালো কাজ করবেন তারা আমার সঙ্গে থাকুন। পানছড়ি উপজেলায় বিগত ১৭ বছরে তেমন কোনো উন্নয়ন করেন নাই, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে তার চেয়ে বেশি উন্নয়ন করে দেবো।

যারা যোগদান করেছে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য না করার আহবান জানিয়ে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া বলেন, তুচ্ছ তাচ্ছিল্য করলে ও বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সর্তক করেন।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে যোগদান অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, যুগ্ন-সম্পাদক এ্যাড. আব্দুল মালেক মিন্টু, মোঃ মোশারফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু প্রমূখ।

জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ সাহেদ হোসেন সুমন সঞ্চালিত সভায় প্রধান অতিথি সবাইকে দলের জন্য কাজ করার আহবান জানান।

সবশেষে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও সুস্থতা চেয়ে বিশেষ দোয়া করা হয়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর