শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

সান্তাহারে শিক্ষকদের সাথে বিএনপি প্রার্থীর মত বিনিময়

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজের শিক্ষকদের সাথে আজ বেলা এগারো ঘটিকার সময় বগুড়া-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ (২ ডিসেম্বর) মঙ্গলবার বেলা এগারো ঘটিকার সময় সান্তাহার মহিলা কলেজের সভা কক্ষে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীনের সঞ্চালনায় মত বিনিময় সভায় সান্তাহার পৌর বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণত সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, জেলা বিএনপি’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী কেন্দ্রীয়  সাইবার দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিকো, যুবদলের যুগ্ম-আহবায়ক ফেরদৌস মাহামুদ, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে আব্দুল মহিত তালুকদার বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাইনা, সকল মতভেদের, সকল ধর্মের, সকল শ্রেণি পেশার মানুষদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন করে গড়তে চাই। তিনি আরো বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আর আমাকে আদমদীঘি-দুপচাঁচিয়া বাসী তাদের সেবা করার সুযোগ দিলে শিক্ষাসহ এলাকার যাবতীয় উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

মত বিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদার জিয়ার শারীরিক সুস্থতা, জিয়া পরিবারসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর