শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে,,নবাগত পুলিশ সুপার জাকির

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

 

সুনামগঞ্জ প্রতিনিধি

অপরাধীদের পরিচয় তারা অপরাধী,এই জেলার কোনো অনিয়ম সহ্য করা হবে না আর ছাড় দেয়া হবে না,কঠোর ভাবে দমন করা হবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জের নবাগত পুলিশে সুপার এ বি এম জাকির হোসেন পিপিএম।

 

তিনি বলেন,সুনামগঞ্জে বালু লুটে আজ থেকেই শুরু হবে একশন,কড়া হুশিয়ারী দিয়ে তিনি বলেন,সুনামগঞ্জের সুনামটুকু নিয়ে থাকতে চাই আর নিয়েও যেতে চান বলে মন্তব্য করেছেন তিনি।

সোমরার(১ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ল সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি কথা গুলো বলেন।

সুনামগঞ্জে নবাগত পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ জাকির হোসেন পিপিএম বলেন, জেলায় সকল অপরাধ(মাদক,ইভটিজিং,চুরির উপদ্রব,যত্রতত্র অটোরিকশা,বালু লুট সহ সকল অপরাধ) প্রবনতা নির্মুল করতে পুলিশ প্রশাসন কাজ করবে। আমি নতুন করে গুরুত্ব সহকারে আমার অবস্থান থেকে আমি কঠোর পদক্ষেপ নিবো। তার জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করা সহ সহযোগীও করতে আহবান জানান তিনি।

ইতিমধ্যে পুলিশ প্রশাসন বালু মহালে লুটপাট এর কারণে মামলা দেওয়া হয়েছে। জগন্নাথপুর উপজেলা থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে। মাদক নিমূলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর আগামী দিন গুলোতে হবে।

এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু, পঙ্কজ কান্তি দে, মিজানুর রহমান, মাহবুবুর রহমান, খলিল রহমান, মুহাম্মদ আমিনুল হক, মাসুম হেলাল, জসিম উদ্দিন, শহীদনুর, আবু হানিফ, লিপসন, সোহানুর রহমান প্রমুখ বিভিন্ন বিষয় উল্লেখ্য করে গুরুত্ব সহকারে পদক্ষেপ নেয়ার জন্য বলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল ( ক্রাইম এন্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসেন, সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম।

এ সময় সুনামগঞ্জ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর