শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

সান্তাহারে প্যানেল চেয়ারম্যানের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন 

Reporter Name / ৮৭ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আবু বকর সিদ্দিক বক্করঃ আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়নের কায়েত পাড়া গ্রামে দুইটি পুকুরে বিষ প্রয়োগ করে মৎস্য নিধনের ঘটনা ঘটেছে। রবিবার রাতে দুর্বৃত্তদের প্রয়োগ করা বিষে দুইটি পুকুরে থাকা ২০ লাখ টাকা মুল্যের প্রায় ৬০ মন মাছ নিধন করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে আদমদীঘি উপজেলার কায়েত পাড়া গ্রামের বাসিন্দা এবং সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীনের পুকুরে।

সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন বলেন, দীর্ঘদিন থেকে তিনি তাঁর গ্রামে ৪টি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরে পাঙ্গাস, রুই, কাতল, দেশী টেংরাসহ দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ছিলো। বর্তমানে চাষকৃত মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠেছে। রবিবার গভীর রাতে কে বা কারা আমার ৪টি পুকুরের মধ্যে ২টি পুকুরে বিষ প্রয়োগ করে। তিনি বলেন, সোমবার সকালে পুকুরে মাছ ভাসতে দেখে প্রতিবেশীরা আমাকে খবর দিলে এসে দেখি পুকুরের মাছ মরে ভেসে উঠেছে। প্রথমে আমি মনে করেছি অক্সিজেনের অভাবে মাছ মরে ভেসে উঠেছে কিন্তু পরে বুঝতে পারি বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলা হয়েছে। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে করে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবো। তাই আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য রাজনৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর