সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন সমাজসেবা কর্মীর মৃত্যু, আহত ১

Reporter Name / ৭৩ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

 

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মাহাবুব আলম দুলাল(৩৭ ) নামে সমাজসেবা অফিসের এক ইউনিয়ন সমাজকর্মী নিহত হয়েছেন।

নিহত মাহাবুব আলম পাশ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদশুকা গ্রামের মৃত আশির উদ্দিনের ছেলে।

তিনি রাণীশংকৈল উপজেলায় সমাজসেবা অফিসের নেকমরদ ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় খাইরুল ইসলাম নামে আরও একজন গুরুতর আহত হয়।তার বাসা সদর উপজেলার ভেলাজান ফকদমপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, রবিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টায় সমাজসেবা অফিসের দুই সহকর্মী একসাথে একই মোটরসাইকেলে করে অফিসে আসার পথে উপজেলার সন্ধ্যারই খুটিয়াটুলি এলাকায় একটি মোটরসাইকেল কে ওভারটেক করার সময় ধাক্কা লেগে মহাসড়কে ছিটকে পড়লে নেকমরদ গামী একটি কাভার্ট ভ্যান মাহাবুবের উপর দিলে চলে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব আলম কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় একই অফিসের খায়রুল ইসলাম নামে এক সুপার ভাইজারকে আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত  চিকিৎসক দিনাজপুর মেডিকেল কলেজে প্রেরণ করেন।

রাণীশংকৈল উপজেলা সমাজসেবা অফিসার আব্দুর রহিম বলেন,আমরা খবর পেয়ে হাসপাতালে এসে দেখতে পাই আমাদের এক সহকর্মী নিহত হয়েছে আরো একজন কে দিনাজপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে থানার এসআই কমলেশ বলেন,ঘাতক কাভাট ভ্যান (পিকাআপ) কে আমরা থানায় নিয়ে এসেছি, তবে মামলা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর