শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে দিশারী ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ২০১ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় দিশারী ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক গৃহীত শিক্ষা উন্নয়ন কর্মসূচি’র (ইডিপি) আয়োজিত ৭ম দিশারী ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই প্রতিযোগিতামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানসহ বিভিন্ন বিষয়ের সৃজনশীল ও বহুনির্বাচনী প্রশ্ন অন্তর্ভুক্ত ছিল।

দিশারী ফাউন্ডেশনের পরিচালক সৌদি আরব প্রবাসী মহসীন মিয়া জানান, মেধা যাচাই ও শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টির লক্ষ্যে প্রতিবছরের মতো এবারও বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। বৃত্তি পরীক্ষার সমন্বয়ক মোঃ রিহাব বলেন, গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে নিতে আমাদের এই উদ্যোগ। মেধা বিকাশে দিশারী ফাউন্ডেশন সবসময় কাজ করে যাচ্ছে।

পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক অভিভাবক এমন উদ্যোগকে প্রশংসা করে বলেন, এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস, মনোবল ও প্রতিযোগিতামূলক মানসিকতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ফাউন্ডেশন সূত্র জানায়, শিগগিরই উত্তরপত্র মূল্যায়ন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করা হবে।

পরীক্ষার দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মোঃ নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, মধ্যনগর বালিকা উচ্চ বিদ্যালয়। সহকারী কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল মোছাব্বির। এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন মোঃ আব্দুল হান্নান, এবং সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ রিহাব মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর