শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ছাত্র সমাবেশ  

Reporter Name / ১০৬ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের প্রচারণা এবং তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ তম বাস্তবায়নের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্র সমাবেশের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। উপজেলা ও পৌর ছাত্রদলের যৌথ উদ্যোগে শনিবার বিকেলে মিরপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের আহ্বায়ক রোকনুজ্জামান রিন্টুর সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন বেগম খালেদা জিয়া। তিনি ফ্যাসিস্ট সরকারের হয়রানি চূড়ান্ত শিখরে গিয়েও সেই সরকারের সঙ্গে আপোষ করেননি।  দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচনের কোন বিকল্প নাই। তিনি বলেন এদেশের মানুষ নির্বাচনমুখী, গণতন্ত্রমুখী এবং তারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে জন্য উদগীব হয়ে আছে। দেশের স্বাধীনতাসহ সকল গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে ছাত্র সমাজের অগ্রণী ভূমিকার ছিল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এতে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ছাব্বির আহম্মেদের পরিচালনায় এ সময়ে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান কাকন, শরিফুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক অ্যাডভোকেট খন্দকার খায়রুজ্জামান খাইরুল, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকিরুল ইসলাম লিটন, মৎস্যজীবী দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাবিত আহমেদ, মিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার আতিকুর রহমান তুষার, ভেড়ামারা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব অমিত রায়, মিরপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির, জেলা ছাত্রদলের সদস্য নিলয় গাজী, আবু বাশার সৈকত, শামীম হোসেন, আমলা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাজ্জিদ আহমেদ শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর