সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

বিএনপির শীর্ষ নেতাদের বগুড়া-০৭ আসনে নির্বাচনী সমন্বয়ক সমন্বয়কারী কমিটি গঠন

Reporter Name / ১০৫ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

 

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালুকে বগুড়া-০৭ (গাবতলী-শাজাহানপুর) আসনের নির্বাচনী সমন্বয়ক হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতেই এ সমন্বয়কারী কমিটি গঠন করা হয় বলে জানা গেছে।

 

গত ৫ নভেম্বর রাত ৮টায় গুলশান কার্যালয়ে স্কাইপির মাধ্যমে অনুষ্ঠিত সভায় লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কমিটির অনুমোদন দেন। এ কমিটিকে কেন্দ্র করে আগামীকাল (২৯ নভেম্বর) শনিবার সকাল ১১টায় বগুড়ার বাগবাড়ীস্থ বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রধান কার্যালয়ে (সাবেক প্রেসিডেন্ট জিয়ার গ্রামের বাড়ি) গুরুত্বপূর্ণ সভা আহ্বান করা হয়েছে।

 

সভায় উপস্থিত থাকার জন্য গাবতলী ও শাজাহানপুর থানাসহ জেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ জন শীর্ষ নেতার নাম উল্লেখ করে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে।

 

হেলালুজ্জামান তালুকদার লালু ছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- গাবতলী থানা বিএনপির সভাপতি মোর্শেদ মিল্টন, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, শাজাহানপুর থানা বিএনপির সভাপতি এনামুল হক শাহিন, গাবতলী থানা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, শাজাহানপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, গাবতলী পৌর বিএনপির সভাপতি কায়দুজ্জোহা টিপু, গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, শাজাহানপুর থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার, শাজাহানপুর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও সাবেক আমরুল ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান অটল।

 

বগুড়া-০৭ (শাজাহানপুর-গাবতলী) এলাকার সাধারণ মানুষ ও বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা মনে করছেন, অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হেলালুজ্জামান তালুকদার লালুর দায়িত্ব গ্রহণে বগুড়া-৭ আসনের নির্বাচনী কার্যক্রমে নতুন গতি আসবে। নির্বাচনী মাঠ গোছাতে তাঁর নেতৃত্বই হবে কেন্দ্রীয় কৌশলের প্রধান অংশ।

 

দলীয় সূত্র বলছে, উচ্চপর্যায়ের সম্মতিতে গঠিত এ কমিটি আসন্ন জাতীয় নির্বাচনে বগুড়া-৭ আসনে বিএনপির সাংগঠনিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে এবং বেগম খালেদা জিয়ার বিজয়কে অনেকাংশেই দুঃচিন্তা মুক্ত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর