বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম
ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল রামগতি- কমলনগরে দুই মাসের নিষেধাজ্ঞা: মেঘনা পাড়ের ‘জলকন্যাদের’ ঘরে নেই চুলার আগুন ধামইরহাটে হজ যাত্রা  উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

রামগতিতে অবৈধ ৪ ইটভাটা ধ্বংস, দশ  লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৮৮ Time View
Update : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর  (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে বিভিন্ন এলাকায় গড়ে উঠা অবৈধ ইটভাটার ৪ টিতে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৬ এপ্রিল) পরিচালিত অভিযানে এসব ইটভাটার মালিককে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় কোনো কাগজপত্র না থাকায় চিমনিসহ ইটভাটা গুলোর ভাটা ও কাঁচা ইট এস্কেলেটর (ভেকু) মেশিন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া ইটভাটার কার্যক্রম দৃশ্যমান না থাকায় ভবিষ্যতেও কার্যক্রম বন্ধ রাখবেন মর্মে মালিকদের কাছ থেকে অঙ্গীকার নামা নেওয়া হয়েছে। এ উপজেলায় অবৈধভাবে গড়ে উঠা ৫০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে চররমিজ ইউনিয়নের ৪ টিতে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

অভিযানে ধ্বংস করা ইটভাটা গুলো হচ্ছে উপজেলার চররমিজ ইউনিয়নের আবু তাহেরের মেসার্স ফোর স্টার ব্রিকস, গিয়াস উদ্দিনের মেসার্স বিসমিল্লাহ ব্রিকস, মোঃ দিদারের মেসার্স শাহজালাল ব্রিকস ও মোঃ আকবরের মেসার্স শাহপরান ব্রিকস।

 

 

এসময় অবৈধ ইটভাটা পরিচালনার অপরাধে দোষী সাব্যস্ত করে ৪ ইটভাটার মালিককে দশ লক্ষ পঞ্চাশ হাজার জরিমানা করা হয়।

 

 

অবৈধভাবে গড়ে ওঠা এসব ইটভাটায় পৃথক পৃথক  যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, অভিযানে সহায়তা করেন সেনাবাহিনী, রামগতি ফায়ার সার্ভিস ও রামগতি থানা পুলিশের একটি দল।

 

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন জানান, পরিবেশের চারপত্র ও বেআইনি ভাবে গড়ে উঠা ইটভাটা গুলোতে অভিযান চালিয়ে গুড়িয়ে ধ্বংস করা ও অর্থ জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের এ কার্যক্রম  অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর