বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক  হারিয়ে যাওয়া সুরের স্মৃতি: রামগতি-কমলনগরে ফিলিপস রেডিওর সোনালী দিনের গল্প গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে 

কলমাকান্দায় ব্র্যাক সদস্যদের মাঝে বিনামূল্যে ২ হাজার হাঁসের বাচ্চা বিতরণ

Reporter Name / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে দাবি ও বিসিইউপি (BCUP) কর্মসূচির সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে।

সেন্ট্রাল–২ ডিভিশনের নেত্রকোনা–২ অঞ্চলের অন্তর্গত কলমাকান্দা শাখা অফিসে বুধবার এসব বাচ্চা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় মোট দুই হাজার হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। এর মধ্যে ৭৫ জন সদস্যকে ২০টি করে এবং ৫ জন সদস্যকে ১০০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। হাঁসের বাচ্চা পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন। তারা জানান, সঠিকভাবে লালন-পালন করে এগুলো বড় করতে পারলে ভবিষ্যতে আয় বাড়বে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরবে।

অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার সুবিধাভোগী সদস্যদের হাঁস লালন-পালন, রোগ প্রতিরোধ, ভ্যাকসিন প্রদান ও নিয়মিত পরিচর্যা–সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। তিনি বলেন, “হাঁস পালনে সঠিক পদ্ধতি অনুসরণ করতে পারলে স্বল্প বিনিয়োগে উল্লেখযোগ্য আয় অর্জন করা সম্ভব।”

ব্র্যাকের কর্মকর্তারা জানান, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারগুলোকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং তাদের আয়বৃদ্ধির সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও সদস্যকে সম্পৃক্ত করে এমন সহায়তা অব্যাহত রাখার কথাও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা -2 অঞ্চলের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক দাবি পলাশ ঘটক ও এলাকা ব্যবস্থাপক (দাবি) রাখাল সরকার, শাখা ব্যবস্থাপক (দাবি) ফররুখ আহমদ, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) মো. আবুল কাশেম। এছাড়াও উপস্থিত ছিলেন বিডি ইউ মোহাম্মদ আবু সাঈদ ও কৃষি ও বীমা ইউনিটের এক্সটেনশন অফিসার মো. শরীফ সরকার সহ অফিসের সকল কর্মসূচির কর্মী বৃন্দ.।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর