শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতির সাংগঠনিক হলেন নাদিম মোঃ নুরুন্নবী

Reporter Name / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

বিশেষ প্রতিনিধি:

চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা নাদিম মোঃ নুরুন্নবী।

 

সম্প্রতি সমিতির কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসাইন সিরাজী এবং সেক্রেটারি মোঃ জাবিদ আহছান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সমিতির কার্যালয়ে গত ২৩ নভেম্বর অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নাদিম মোঃ নুরুন্নবীর যোগ্যতা, কর্মদক্ষতা ও সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা বিবেচনায় নিয়ে তাঁকে কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি এ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, তিনি সততা, নিষ্ঠা ও সংগঠনের নীতিমালা অনুসরণ করে দায়িত্ব পালন করবেন বলে সমিতি আশাবাদী। পাশাপাশি সংগঠনের উন্নয়ন, কার্যক্রম পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তিনি সক্রিয় ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, চকবাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড দীর্ঘদিন ধরে চকবাজার এলাকার ব্যবসায়ীদের স্বার্থরক্ষায় বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর