বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে,মনোনয়ন বঞ্চিতদের দল মূল্যায়ন করবে,,,পথ সভা বক্তাগন

Reporter Name / ১৪৭ Time View
Update : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে আর যারা মনোনয়ন পাননি,দল অবশ্যই তাদের যথাযথ মূল্যায়ন করবে বলে মন্তব্য করেছেন সুনামগঞ্জ-১( জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর ও তাহিরপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হকের সমর্থনে জেলার জামালগঞ্জে বর্ণাঢ্য গণমিছিল শেষে বক্তাগন কথা গুলো বলেন।

বক্তাগন মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্য আহবান জানান আসুন,সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করি কারন আনিসুল হক তারেক রহমান,বেগম খালেদা জিয়া ও বিএনপির মনোনীত প্রার্থী। ঐক্যের বিকল্প নেই।

রবিবার(২৩ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ ১ আসনের নির্বাচনী এলাকা জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে এ গণমিছিল কে কেন্দ্র করে সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে মিছিল নিয়ে সাচনাবাজারে এসে মিলিত হয় নেতা কর্মী সমর্থক গন।

এই মিছিলে হাজারো কৃষক,শ্রমিক ও সাধারণ মানুষ নেচে গেয়ে ধানের শীষের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তুলে।

মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা আরও জানান,ছয়জন নেতা দলের যোগ্য প্রার্থী ছিলেন এবং তারা সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দল যাচাই বাছাই করে আনিসুল হককে মনোনয়ন দিয়েছে। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা আমাদের দায়িত্ব সবাই ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা। কোনো বিভেদ না করে দলের স্বার্থে কাজ করতে হবে।

বক্তব্য রাখেন,জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মো. শাহজাহান, ভীমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান এবং সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়া প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড থেকে আসা নেতা কর্মী ও সমর্থক গন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর