বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

মোহনগঞ্জে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

Reporter Name / ১৩২ Time View
Update : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

মো: ইমাম হোসেন

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনার মোহনগঞ্জে ৫১ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মাদককারবারিরা হলেন, মোহনগঞ্জ পৌর শহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে মো. হিমেল মিয়া (৩৩) ও টেঙ্গাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম (৪৯)।

রবিবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার দিবাগত রাত দেড়টার দিকে পৌর শহরের টেঙ্গাপাড়া এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

রবিবার দুপুরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পৌর শহরের নওহাল এলাকার আব্দুল বারেকের ছেলে হিমেল মিয়া ও টেঙ্গাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নজরুল ইসলাম তারা দুইজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবত মোহনগঞ্জ পৌর শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় মাদককের ব্যবসা পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। এরই মধ্যে নজরুল ইসলামের বিরুদ্ধে ১০টি ও হিমেলের বিরুদ্ধে থানায় দুইটি মাদক মামলা রয়েছে। শনিবার গভীর রাতে তারা শহরের টেঙ্গাপাড়া এলাকায় একটি রাস্তায় গোপনে ইয়াবা বিক্রি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই দুই মাদককারবারিকে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রবিবার সকালে থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদেরকে জেল-হাজতে পাঠানো হয়।

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমিনুল ইসলাম পিপিএম বলেন, ধৃত মাদক বিক্রেতাদের বিরুদ্ধে রবিবার সকালে থানায় মামলা দায়েরের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। এছাড়াও একই রাতে পুলিশ পৌর শহরের কাজিয়াহাটি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আলম মিয়া (৪১) নামে ৪ মাসের সাজাপ্রাপ্ত আরও এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে জেল-হাজতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর