শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সলঙ্গায় ট্রান্সমিটার চোর চক্রের ৪ সদস্য আটক

Reporter Name / ১৪৬ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় আন্তঃজেলা ট্রান্সমিটার চোর চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) সকালে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলো—চক্রের মূল হোতা মো. বাকিরুল ইসলাম রাকিব (৩২), মো. আলাউদ্দিন (২৫), মো. আব্দুর রহমান (২৭) ও মো. রন্জিত হোসেন (২৩)।

 

সলঙ্গা থানার এসআই ব্রজেশ্বর বর্মন জানান, গত ১৪ নভেম্বর বেতুয়া গ্রাম থেকে তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরে অভিযান চালানো হয়। এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি ট্রান্সফরমারের কয়েল, একটি সিএনজি এবং চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন গ্রামের সেচ পাম্পের ট্রান্সমিটার চুরি করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর