মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সাংবাদিকতার মান অবনতির অভিযোগ : মোবাইল সাংবাদিকতা ও ‘ভিউ কালচার’-এর প্রভাবে হতাশ সাধারণ মানুষ

Reporter Name / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশে সাংবাদিকতার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে বলে অভিযোগ উঠছে সাধারণ পাঠক দর্শকের কাছ থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাসের কন্টাকটার, ক্লিনিকের দালাল, পান দোকানদার, মোটর মেকানিক ও পেশাদার ড্রাইভার থেকে শুরু করে যে কেউ এখন নিজেকে “সাংবাদিক” পরিচয়ে হাজির করছেন।

অনেকে দাবি করছেন, মাঠে গিয়ে সত্যিকারের সংবাদ সংগ্রহের পরিবর্তে ‘মোবাইল সাংবাদিকতা’ আর ‘ভিউ-নির্ভর কনটেন্ট’ তৈরিই এখন মূলধারায় পরিণত হয়েছে। এতে পেশাদার সাংবাদিকতা তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

স্থানীয় এক নাগরিক ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন কুলির ৫০ টাকা দিয়া রিপোর্ট করতে হয়! এটা কী ধরনের সাংবাদিকতা? তাঁর মতে, অনেকে সাংবাদিকতার নৈতিকতা বা প্রশিক্ষণ ছাড়াই সামাজিক মাধ্যমে ‘লাইভ’ করে নিজেদের প্রতিবেদক দাবি করছেন।

ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, যাচাই-বাছাই ছাড়া খবর তৈরির প্রবণতা বাড়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে সমাজে। অনেকেই মনে করছেন, এই অনিয়ন্ত্রিত কনটেন্টের কারণে পাঠক ও দর্শক গণমাধ্যম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।

তবে পেশাদার সাংবাদিক ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুশিদুল আলম বলেন, আধুনিক প্রযুক্তি সংবাদ সংগ্রহের নতুন সুযোগ তৈরি করেছে কিন্তু দায়িত্বশীলতা আর প্রশিক্ষণ ছাড়া সাংবাদিকতা সম্ভব নয়।

জনগণের দাবি, গণমাধ্যমে শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক, নৈরাজ্য কমুক, আর সত্যিকারের সাংবাদিকতাই ফিরে পাক বিশ্বাসযোগ্যতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর