শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে হাজারো নেতাকর্মীর সমাগম কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে লাখ টাকা জরিমানা  সিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত  সংরক্ষিত নারী আসন, তৃণমূলের আলোচনায় ঠাকুরগাঁও মহিলাদলের সভাপরি ফোরাতুন নাহার প্যারিস  ময়মনসিংহে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামুলক মহড়া কমলনগরে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ: ‘যেই লাউ সেই কদু  কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

রাজবাড়ীর রসুলপুরে তিন দিনব্যাপী বাৎসরিক মাহফিল ২০ নভেম্বর থেকে শুরু

Reporter Name / ২৪২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

জাকারিয়া মাসুদ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের দক্ষিণ বঙ্গের অন্যতম আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে পরিচিত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর দরবার শরীফে আগামী ২০, ২১ ও ২২ নভেম্বর ২০২৫, বৃহস্পতি, শুক্র ও শনিবার তিন দিনব্যাপী ৬৪তম বাৎসরিক মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশবরেণ্য উলামা-মাশায়েখ ও लाखों ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে এই মাহফিল অনুষ্ঠিত হবে বলে আশা করছেন আয়োজকরা।

 

এই দরবার শরীফের গোড়াপত্তন করেন প্রখ্যাত আলেম ও পীরে কামেল আল্লামা আব্দুল মতিন নেছারী (রহ.)। তিনি পিরোজপুর জেলার মঠবাড়িয়াতে জন্মগ্রহণ করলেও হযরত মুহাম্মদ (সাঃ) এর স্বপ্নযোগে প্রাপ্ত ইশারায় রাজবাড়ীর রসুলপুরে এসে দ্বীনি মারকাজ প্রতিষ্ঠা করেন। শৈশবে দৃষ্টিশক্তি হারালেও তিনি ছিলেন একজন প্রজ্ঞাবান হাফেজে কুরআন এবং শুধুমাত্র শোনার মাধ্যমে মাওলানা ডিগ্রী অর্জন করেন। তিনি শিরক ও বিদআত দূরীকরণের পাশাপাশি এলাকায় একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আল্লামা আব্দুল মতিন নেছারী (রহ.) প্রথমে চরমোনাইয়ের পীর সৈয়দ ইসহাক (রহ.) এর মুরিদ ছিলেন এবং পরবর্তীতে ভারতের মাওলানা আব্দুল খালেক বর্ধমানী (রহ.) এর কাছ থেকে খেলাফত লাভ করেন। তিনি অরাজনৈতিক আত্মশুদ্ধিমূলক সংগঠন ‘বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন’ প্রতিষ্ঠা করেন। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি ইন্তেকাল করেন।

 

তাঁর ইন্তেকালের পর দরবার শরীফের পীর সাহেব এবং মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন তাঁর ছোট ভাই ও খলিফা আলহাজ্ব হযরত মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেছারী। তিনি বর্তমানে রাজবাড়ী জেলা কওমী মাদ্রাসা বোর্ড এবং রাজবাড়ী জেলা ওলামা পরিষদের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

 

বর্তমান পীর সাহেব জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনায় এ বছর আরও বেশি সংখ্যক দেশবরেণ্য আলেম ও আলোচক মাহফিলে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। সারাদেশ থেকে লাখো মুসল্লির আগমন ঘটবে বলে ধারণা করা হচ্ছে। মাহফিলের আয়োজক কমিটি সকলের প্রতি দ্বীনি দাওয়াত জানিয়েছেন এবং মাহফিলের সার্বিক সফলতার জন্য দোয়া চেয়েছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর