শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সলঙ্গায় ব্যবসায়ী হত্যা: প্রেম ও অর্থই কাল, নারীসহ গ্রেপ্তার ৪

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজ গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (খতিব) হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রেম ও আর্থিক লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের এক নারী আত্মীয়সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ০৯ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ১২ নভেম্বর সলঙ্গার ফুলজোর নদী থেকে আব্দুল লতিফের ইট-বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ নভেম্বর চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মাসুদ রানা (৩৮), মোঃ ফরিদুল ইসলাম (৪২), মোছাঃ শাহিনুর খাতুন (৪০) এবং মোঃ রফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনুর খাতুনের মাধ্যমে আব্দুল লতিফকে নদীর ঘাটে ডেকে নেয়। সেখানে তাকে ঘুমের ঔষধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করা হয়। এরপর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত চারজনই আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর