শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাজশাহীর তানোরের কৃষ্ণপুর আদর্শ মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ  আতাউরের অশ্রুসিক্ত বিদায় 

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

আশরাফুল ইসলাম রনজু তানোের(রাজশাহী) প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষানুরাগী আতাউর রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ চত্ত্বরে অধ্যক্ষ আতাউর রহমানকে

আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এদিন কৃষ্ণপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজ সভাপতি সহকারী অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক মফিজ উদ্দিনের সঞ্চালনায় কলেজ চত্ত্বরে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর গোদাগাড়ী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান,তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার,জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম,উপজেলা যুবকদের যুগ্ম-আহবায়ক রায়হানুল হক রায়হান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোতালেব হোসেন

প্রমুখ।

এদিন নিজের বিদায়ী বক্তব্যে আবেগ ধরে রাখতে পারেননি অধ্যক্ষ আতাউর রহমান। তিনি বলেন, ভালো থাকুক তানোর উপজেলার প্রতিটি মানুষ। আমার কর্মজীবনে সেরা সঞ্চয় হিসেবে পেয়েছি আপনাদের ভালোবাসা।  তিনি বলেন, কর্মরত অবস্থায় সহকর্মী, জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতাদের অনেক রকমের সহায়তা পেয়েছি। নিজের অজান্তে যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারও প্রতি অন্যায় করে থাকি তাহলে আমি ক্ষমাপ্রার্থী। এ সময় উপস্থিত বেশির ভাগ মানুষের চোখেই ছিল পানি। আবেগ থামাতে না পেরে কেঁদে ফেলেন অনেকেই। তৈরি হয় এক আবেগঘন পরিবেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর