শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা

রামগড়ে পুতুল ফাউন্ডেশনের বার্ষিক মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name / ৭২ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় সামাজিক প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশনের উদ্যেগে বার্ষিক পুতুল স্মৃতি মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) উপজেলা অডিরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুতুল ফাউন্ডেশনের অন্যতম সদস্য প্রবীন শিক্ষাবিদ রামেশ্বর শীল। সাংবাদিক নিজাম উদ্দিন লাভলুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রামগড় সরকারি উচচ বিদালয়ের প্রধান শিক্ষক মো: অহিদুল হক নূরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য মংপ্রু চৌধুরী, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নাজমুল হুদা, কলাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আব্দুল কাদের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়াত মোর্শেদ ভুইয়া মিঠু, স্কুল শিক্ষিকা নাজমা আক্তার, কৃতি শিক্ষার্থী সামিহা মাহেরিন ইশা ও তাসির মাহতাব খান। আলোচনাসভা শেষে উপজেলার তিনটি মাধ্যমিক স্কুল রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম হতে দশম শ্রেণিতে সম্মলিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানলাভকারী কৃতি শিক্ষার্থীদের মেধা পুরস্কারের ক্রেষ্ট ও বই এবং রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে উত্তীর্ণ সম্মিলিত মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেয়া হয়। এছাড়া বার্ষিক নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য, রামগড়ের কৃতি সন্তান ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারোলজী বিভাগের প্রধান অধ্যাপক ডা. নিখিল চন্দ্র নাথ তার প্রয়াত মায়ের নামে ‘পুতুল ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এ ফাউন্ডশন থেকে শিক্ষা ছাড়াও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর