শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রাণীশংকৈলে রাতের আধারে মাদ্রাসার গাছ কর্তন-ইউএনওর বরাবরে অভিযোগ 

Reporter Name / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়র রাণীশংকৈল দাখিল মাদ্রাসা সুপারের বিরুদ্ধে বে- আইনীভাবে মাদ্রাসার গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে স্থানীয়রা কাছকাটার দৃশ্য দেখতে পেলে গাছকাটা শ্রমিকরা দৌড়ে পালিয়ে যায়।

অভিযোগ সূত্রে জানাযায়, গভীর রাতে মাদ্রাসার সুপার আজিম উদ্দিন ১টি আম ও ১ টি কাঁঠাল কর্তন করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা। আম গাছটি কেটে মাদ্রাসা থেকে সড়িয়ে ফেললেও কাঁঠাল গাছটি স্থানীয় লোকজন এবং সাবেক সভাপতি আইয়ুব আলী আটক করে।

 

মঙ্গলবার (১৮ নভেম্বর) এবিষয়ে উপজেলা নির্বাহি কর্মকর্তা এবং সহকারি কমিশনার(ভূমি) বরাবরের একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এবিষয়ে মাদ্রাসা সাবেক সভাপতি আইয়ুব আলী জানান, এই সুপার বরাবরই এরকম অনিয়ম করে থাকে, এর আগেও তিনি রাতের আঁধারে গাছ কর্তন করে বিক্রি করেছেন। আজকেও এর ব্যত্যয় তিনি করেনি। আমি ইউএনও বরাবরে একটি লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুপারের বিরুদ্ধে যেন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হয়।

এ প্রসঙ্গে মাদ্রাসা সুপার আজিম উদ্দিন বলেন, আমরা মাদ্রাসার কমিটি একটি রেজুলেশন করেছি, এরপ্রেক্ষিতে গাছ কাটা হয়েছে । কমিটি রেজুলেশন করে গাছ কাটতে পারবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি কোন সূউত্তর না দিয়ে বরং বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন,আমাদের প্রতিষ্ঠানে একটি একাডেমি ভবন হবে এজন্য জায়গার দরকার, এবং প্রতিষ্ঠানের কিছু আসবাবপত্রের জন্য গাছ ২টি কাটা হয়েছে ।

এবিষয়ে মাদ্রাসা সভাপতি উপজেলা জামায়াতের সেকেটারী রজব আলী বলেন, আমি বিষয়টি শুনার সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানে গিয়েছিলাম। ওখানে কিছু পারিবারিক কোন্দল রয়েছে আগামী বৃহস্পতিবার বসে বিষয়টি মিমাংসা করা হবে।

সহকারি কমিশনার(ভূমি) মজিবুর রহমান মুঠোফোনে বলেন, অভিযোগটি আমি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর