শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক

উন্নয়নমুখী উপজেলা গড়তে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য- ইউএনও নাগেশ্বরী 

Reporter Name / ২২৬ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম:

সর্বস্তরে সমতা ভিত্তিক টেকসই উন্নয়ন, শান্তি শৃঙ্খলা রক্ষায় ও সমাজ গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন নাগেশ্বরী’র নবাগত নির্বাহী কর্মকর্তা মুহাঃ শাহনুর জামান।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে  ইউএনও কার্যালয়ে সাংবাদিক ইউনিয়ন- এনইউজে’র সাথে মতবিনিময়ে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে সদ্য যোগদানকারী নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানায়  সাংবাদিক ইউনিয়ন নাগেশ্বরী (এনইউজে)।

নবাগত ইউএনও সাংবাদিকদের উদ্দেশে বলেন- একটি উন্নয়নমুখী উপজেলা গড়তে প্রশাসন ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। এ উপজেলার উন্নয়ন-যাত্রায় আমি আপনাদের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করছি।

মতবিনিময়ে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহবায়ক ও এনইউজে সভাপতি- দৈনিক আমার দেশ এর প্রতিনিধি বাবুল জামান বলেন, মঙ্গাপীড়িত এলাকা হয়েও নাগেশ্বরীর মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন ত্বরান্বিত করে এলাকার জীবনমানে পরিবর্তিত প্রয়োজন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন একাডেমি কর্মকর্তা গোলাম মোস্তফা, পৌরসভার সহকারী প্রকৌশলী হরিপদ রায়, এনইউজে’র সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, সহ-সভাপতি ও জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক নিরপেক্ষ পত্রিকার প্রতিনিধি আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক ও মুক্ত খবর প্রতিনিধি আব্দুল হাকিম, সহ-সাধারন সম্পাদক ও উত্তর কোণ প্রতিনিধি রিমন রেজা, কোষাধ্যক্ষ ও সময়ের আলো প্রতিনিধি রবিউল ইসলাম, প্রচার সম্পাদক ও জনবানী’র প্রতিনিধি মনিরুজ্জামান শেখ সাদী, প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি আজিজুর রহমান, দেশের পত্র’র আব্দুর রউফ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর