শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূলের সাহসী কলমযোদ্ধা ও মানবতার সেবক সাংবাদিক মোখলেছুর রহমান ধনু নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন দিগন্ত,সিরাজগঞ্জ সোলার পার্কের বহুমুখী সাফল্য ও সম্ভাবনা তাড়াশে মেয়র পদে সোলায়মান হোসেন সিহাবকে দেখতে চায় সর্বস্তরের জনগণ তাড়াশ পৌর শহরে অবকাঠামো উন্নয়নে বেহাল চিত্র, বাড়ছে জনদুর্ভোগ জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানকে জাতীয়তাবাদী তৃণমুল দলের ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব

তাড়াশে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম: স্থগিত চেয়ে এলাকাবাসীর অভিযোগ

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঝুরঝুরি লক্ষ্মীপুর দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এলাকাবাসীকে না জানিয়ে গোপনে কমিটি গঠন করার অভিযোগে এটি স্থগিত করার জন্য অভিভাবক ও এলাকাবাসী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়সহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১২ নভেম্বর, ২০২৫ তারিখে মাদ্রাসার সুপার মজিবর রহমান কোনো প্রকার নোটিশ বা আলোচনা ছাড়াই নিজের আত্মীয়-স্বজনদের নিয়ে একটি নতুন ম্যানেজিং কমিটি গঠন করেন। অভিযোগে বলা হয়েছে, এই কমিটি গঠন প্রক্রিয়াটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি গঠনের নিয়মনীতির সম্পূর্ণ পরিপন্থী।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিভাবক সদস্য মনিরুজ্জামান মনিসহ শতাধিক অভিভাবক ও এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে জমা দিয়েছেন। তারা অবিলম্বে এই “অবৈধ” কমিটি বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মজিবর রহমান তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনের সকল নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো ধরনের স্বজনপ্রীতি করা হয়নি।”

এদিকে, বিষয়টি নিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বর্তমানে তিনি একটি প্রশিক্ষণের জন্য ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, “আমি কর্মস্থলে ফিরে অভিযোগটি খতিয়ে দেখব। যদি কোনো অসঙ্গতি পাওয়া যায়, তবে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এলাকাবাসীর অভিযোগ এবং কর্তৃপক্ষের আশ্বাসের পর এখন দেখার বিষয়, ঝুরঝুরি লক্ষ্মীপুর দাখিল মাদ্রাসার এই বিতর্কিত কমিটি শেষ পর্যন্ত টিকে থাকে, নাকি নতুন কমিটি গঠনের পথে এগোবে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর