শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম
কমলনগরে জনবসতিতে অবৈধ পোল্ট্রি খামার: দুর্গন্ধে অতিষ্ঠ গ্রামবাসী, অসুস্থ ৬ উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ

মোহনগঞ্জে ৫ দোকান আগুনে পুড়ে ছাই 

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

 

হাওরাঞ্চল প্রতিনিধি, নেত্রকোনা- সুনামগঞ্জ

নেত্রকোনার মোহনগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩৫– ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বিরামপুর বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বিরামপুর বাজারে ডিজেল ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী শাহীন মিয়ার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এর কিছুক্ষণ পরই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাশের আরও চারটি দোকানে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের লেলিহান শিখা ভয়াবহ রূপ ধারণ করে। এতে আতঙ্কিত হয়ে অনেক ব্যবসায়ী নিজ নিজ দোকানের মালামাল অন্যত্র সরিয়ে নেন। এসময় অগ্নিকাণ্ডে ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকন, কাপড় ও মুদি দোকানসহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

মোহনগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. কামরুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে দ্রুতই পাঁচটি দোকানের ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর