শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

তাড়াশে ডিএপি সারের কৃত্রিম সংকট, রবিশস্য নিয়ে কৃষকের দুশ্চিন্তা

Reporter Name / ১৩২ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সারের কৃত্রিম সংকট দেখা দেওয়ায় রবিশস্যের আবাদ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। চাহিদা বেশি থাকায় ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন বলে অভিযোগ উঠেছে। ফলে সরিষা চাষের ভরা মৌসুমে সার না পেয়ে কৃষকরা এক দোকান থেকে অন্য দোকানে ঘুরে বেড়াচ্ছেন।

কুন্দইল ও বৃপাচান গ্রামের একাধিক কৃষক জানান, তারা এখনও এক ছটাক সারও পাননি, যা তাদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। কৃষকদের অভিযোগ, কৃষি অফিসের অব্যবস্থাপনার কারণে তাদের অন্য ইউনিয়নের ডিলারদের কাছে যেতে হচ্ছে, এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিলাররা রাজনৈতিক পরিস্থিতির কারণে বাইরে থেকে সার কিনে আনার ঝুঁকি নিতে পারছেন না বলে জানান। অন্যদিকে, অনেক কৃষক সার সংকটের আশঙ্কায় আগামী বোরো মৌসুমের সারও মজুদ করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা সারের সংকট নেই দাবি করে বলেন, “কৃষকরা প্রয়োজনের চেয়ে বেশি সার ব্যবহার করেন এবং অযথাই হতাশ হচ্ছেন।”

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নূসরাত জাহান বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিয়মিত তদারকি চলছে, সংকট হওয়ার কথা নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর