মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
কুষ্টিয়ায় সরকারি তিন দপ্তরে চুরি  স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী  তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক, সেটিই সরকারের প্রত্যাশা -তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা খাল খনন কাজের উদ্বোধন করেন-এমপি আব্দুল মহিত তালুকদার  ২০ বছর ধরে নিজের জমি দখল নিতে ছোট ভাইয়ের বাধা, বোনকে বারবার মারধর শাজাহানপুরে স্বেচ্ছাসেবকদল নেতাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের ঘটনায় অভিযোগ  কমলনগরে ত্রাসের রাজত্ব কায়েম করেছে ‘সবুজ বাহিনী’: অতিষ্ঠ নারী ও শিশু, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তাড়াশে মহিষলুটি মৎস্য আড়তে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রামে নাশকতা বিরোধী অভিযানে ২৪ ঘন্টায় ১৩ জন গ্রেফতার 

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

 

নূর-ই-আলম সিদ্দিক,কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বিভিন্ন এলাকা থেকে নাশকতা বিরোধী অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন থানায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, পতিত ফ্যাসিস্ট আওয়ামিলীগের সরকারের সময়কালে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ও সাধারন নাগরিকদের ওপর নির্যাতন করার অপরাধে জেলা পুলিশ কর্তৃক তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জেলার চর রাজিবপুর উপজেলার ১ নং রাজিবপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মজিবর রহমান (৪৬),  ভূরুঙ্গামারী উপজেলা ৪নং পাইকের ছড়া ইউনিয়ন ওলামালীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম @ বাবুল মুন্সি (৬৩), ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী চর ভূরুঙ্গামারী এলাকার মোঃ রাইসুল ইসলাম (২৬), ফুলবাড়ী ৬ নং কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক মোঃ রেজাউল আলম ওরফে মোঃ এজাজুল ইসলাম (৪৫), ফুলবাড়ী ১ নং নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জগলুল হায়দার (৫০), নাওডাঙ্গা ইউনিয়ন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি মোঃ নাজমুল কবির পিয়াস (৩২), নাগেশ্বরী পৌর যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮), উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মতিয়ার রহমান (৪৪), কুড়িগ্রাম সদরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মনোয়ার হোসেন রনি (৩৯), কুড়িগ্রাম সদরে নিষিদ্ধ সংগঠন পৌর ছাত্রলীগের সক্রিয় সদস্য মোঃ এরশাদুল হক আরিফ (৩০),  কচাকাটা বলদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম (৩৮),  রাজারহাটের বিদ্যানন্দ ইউনিয়ন আওয়ামীলীগের পাঠাগার সম্পাদক মোঃ কাইয়ুম আলী (৩৫) ও নাগেশ্বরী রামখানা ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য মোঃ নুর আলম (৪৬)।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল জনাব মোঃ আশরাফুল আলম (পিপিএম) বিষয়টি নিশ্চিত করে বলেন- কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় চলমান নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলায় অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা ও সহযোগিতার অভিযোগে মোট ১৩ জন আসামিকে কুড়িগ্রাম জেলার বিভিন্ন মামলায় গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা পুলিশ। জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান নিয়মিত চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর