শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

পরানগঞ্জে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুধার্ত ভিক্ষুকের হাতে অটোরিকশা তুলে দিলেন ইউএনও

Reporter Name / ১১৫ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

 

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো প্রধান ময়মনসিংহঃ

ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের টান হাসাদিয়া গ্রামের এক ক্ষুধার্ত ভিক্ষুককে একটি অটোরিকশা প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে (১০ নভেম্বর) এ উপকরণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স।

এই পুনর্বাসন কার্যক্রমের বাস্তবায়ন করে উপজেলা সমাজসেবা কার্যালয়, ময়মনসিংহ। অটো রিকশা পাওয়ার পর ভিক্ষুকের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। তিনি জানান, এখন আর তাকে ভিক্ষা করতে হবে না নিজের পরিশ্রমে জীবিকা নির্বাহ করতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম প্রিন্স বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা এর নির্দেশে দেশব্যাপী ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সমাজের কোনো মানুষ যেন ভিক্ষাবৃত্তির মাধ্যমে নয়, বরং শ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে সেটিই আমাদের লক্ষ্য।

অনুষ্ঠানে সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর