রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শূন্য হাতে ফিরল জাতীয় পার্টি: চার দশকের ইতিহাসে চরম বিপর্যয় ত্রয়োদশ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ভরাডুবি,১৫৩ প্রার্থীর ১৫২ জনই জামানত হারালেন লংগদু উপজেলার ২২টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লংগদুতে ২২ টি ভোট কেন্দ্রের শেষ মুহূর্তের প্রস্তুতি  রামগড়ে র‌্যাব ৭ এর প্রেস ব্রিফিং কুষ্টিয়ায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার  কোনভাবেই যেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ না হয় : আব্দুল গফুর  কুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার রায়গঞ্জ-তাড়াশে সহিংসতা রোধে র‍্যাবের কঠোর নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি কুষ্টিয়ায় ভোটকেন্দ্র থেকে সিসি ক্যামেরা চুরি

শহিদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

হৃদয় রায়হান কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। এ সময় তিনি ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহিদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনী পর্যন্ত কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ১৮ কিলোমিটারে অন্তত ৫টি স্থানে মানববন্ধন হয়েছে। একপর্যায়ে শহিদুল ইসলামের সমর্থকেরা স্লোগান দিতে দিতে মহাসড়কে বিক্ষোভ করেন। ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলায় শহিদুল ইসলামের হাজারো সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

আজ বেলা তিনটার দিকে মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী–পুরুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন। বিকেল পাঁচটার দিকে শহিদুল ইসলাম ছাদখোলা একটি গাড়িতে মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যান এবং হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাঁর গাড়ির পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। মানববন্ধন কর্মসূচি কুষ্টিয়া সদরের শেষ প্রান্ত ত্রিমোহনী এলাকা থেকে মিরপুর বহলবাড়িয়া হয়ে ভেড়ামারা দশমাইল, নয়মাইল হয়ে বারোমাইল পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় শহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবাই ধানের শীষের ভোট করব। আমরা ধানের শীষকে সংসদে নিয়ে যাব। কিন্তু এখানে যাঁকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা–কর্মীর সম্পর্ক নেই। তিনি ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু দক্ষ রাজনৈতিক নেতা নন। তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা। তাঁকে দিয়ে এই আসনে ধানের শীষের বিজয় আনা কোনোভাবেই সম্ভব নয়।’ মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন বলেন, তৃণমূলের সিদ্ধান্ত স্পষ্ট—এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে শহিদুল ইসলামের কোনো বিকল্প নেই। দলীয় মনোনয়ন তাঁকেই দিতে হবে।শহিদুল ইসলামকে বিএনপির প্রার্থী করার দাবিতে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন

হৃদয় রায়হান কুষ্টিয়া (ভেড়ামারা) প্রতিনিধি

কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে আজ সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। এ সময় তিনি ছাদখোলা গাড়িতে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনে নেমেছেন সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলামের সমর্থকেরা। তাঁরা শহিদুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণার দাবি জানিয়ে এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালন করছেন।

এর ধারাবাহিকতায় আজ সোমবার বিকেলে ভেড়ামারা লালন শাহ সেতু থেকে কুষ্টিয়া ত্রিমোহনী পর্যন্ত কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের ১৮ কিলোমিটারে অন্তত ৫টি স্থানে মানববন্ধন হয়েছে। একপর্যায়ে শহিদুল ইসলামের সমর্থকেরা স্লোগান দিতে দিতে মহাসড়কে বিক্ষোভ করেন। ৩ নভেম্বর জাতীয় সংসদের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে বিএনপি। কুষ্টিয়া-২ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই দুই উপজেলায় শহিদুল ইসলামের হাজারো সমর্থক আন্দোলন চালিয়ে আসছেন।

আজ বেলা তিনটার দিকে মিরপুর ও ভেড়ামারার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো নারী–পুরুষ ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করেন। তাঁরা স্লোগান দিতে থাকেন। বিকেল পাঁচটার দিকে শহিদুল ইসলাম ছাদখোলা একটি গাড়িতে মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যান এবং হাত নেড়ে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাঁর গাড়ির পেছনে মোটরসাইকেল শোভাযাত্রা হয়। মানববন্ধন কর্মসূচি কুষ্টিয়া সদরের শেষ প্রান্ত ত্রিমোহনী এলাকা থেকে মিরপুর বহলবাড়িয়া হয়ে ভেড়ামারা দশমাইল, নয়মাইল হয়ে বারোমাইল পর্যন্ত বিস্তৃত হয়।

এ সময় শহিদুল ইসলাম বলেন, ‘আমরা সবাই ধানের শীষের ভোট করব। আমরা ধানের শীষকে সংসদে নিয়ে যাব। কিন্তু এখানে যাঁকে সম্ভাব্য প্রার্থী করা হয়েছে, তাঁর সঙ্গে তৃণমূলের কোনো নেতা–কর্মীর সম্পর্ক নেই। তিনি ভালো আইনজীবী হতে পারেন, কিন্তু দক্ষ রাজনৈতিক নেতা নন। তিনি জনবিচ্ছিন্ন একজন নেতা। তাঁকে দিয়ে এই আসনে ধানের শীষের বিজয় আনা কোনোভাবেই সম্ভব নয়।’ মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন বলেন, তৃণমূলের সিদ্ধান্ত স্পষ্ট—এই আসনে ধানের শীষকে বিজয়ী করতে হলে শহিদুল ইসলামের কোনো বিকল্প নেই। দলীয় মনোনয়ন তাঁকেই দিতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর