শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

Reporter Name / ৭৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাজী ওয়াহেদ-মরিয়ম কলেজের বহিষ্কৃত উপাধ্যক্ষ ও সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শেখের দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টার দিকে উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে কলেজের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লুৎফর রহমান শেখ দীর্ঘদিন ধরে কলেজের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রমে নানা অনিয়ম করে আসছেন। তিনি ভুয়া বিল–ভাউচার তৈরি, সরকারি অর্থ আত্মসাৎ এবং কলেজের ভাবমূর্তি নষ্ট করার মতো কর্মকাণ্ডে জড়িত। এ ছাড়া তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলাও চলমান রয়েছে।

শিক্ষার্থীরা বলেন, “আমরা চাই আমাদের কলেজের সুনাম অক্ষুণ্ণ থাকুক। যেসব ব্যক্তি প্রতিষ্ঠানের মান ক্ষুণ্ন করেন, তাদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

বক্তারা এ সময় অভিযুক্ত অধ্যক্ষের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত, স্থায়ী বহিষ্কার এবং কঠোর শাস্তির দাবি জানান।

মানববন্ধন শেষে শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহণে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কলেজের সুষ্ঠু প্রশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর