সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
জলাশয় ইজারা নিয়ে রণক্ষেত্র রায়গঞ্জ,সংঘর্ষে দুই বিএনপি কর্মী নিহত, আহত ১৫ কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান: ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার, নিয়মিত মামলা দায়ের পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান কে তৃণমুল বিএনপির ফুলের শুভেচ্ছা লংগদু বায়তুশ শরফ কমপ্লেক্সের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত 

যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির হাতে ২টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

Reporter Name / ৫৮ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বেনাপোল প্রতিনিধি

যশোর বিজিবির অভিযানে ১১৮.৭৫ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম নামে একজনকে আটক করেছে।৯ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন বাউলিয়া বাজারের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দার লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়।প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ঢাকা থেকে বেনাপোল হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।

আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা-শরিফুল ইসলাম ( ৫৬), পিতা-রশিদ, গ্রাম-কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি, পোস্ট- কেড়াগাছি, থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরা।

আটককৃত স্বর্ণের মূল্য ২০,৫৪,২৫৬/-(বিশ লক্ষ চুয়ান্ন হাজার দুইশত ছাপ্পান্ন ) টাকা।

ও ০১টি মোবাইল এর মূল্য ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং নগদ ৭৫২/- টাকাসহ *সর্বমোট সিজার মূল্য ২০,৭৫,০০৮/- (বিশ লক্ষ পচাঁত্তর হাজার আট) টাকা।*

আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর