শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

শাজাহানপুরে স্বামী পরিত্যক্ত নারীর মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ১৩৮ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

নাজিরুল ইসলাম, শাজাহানপুর বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শাজাহানপুরে ফুলকোট গ্রামে স্বামী পরিত্যক্ত এক নারীর মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে আমরুল মোবারমার্কেট এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তারা অভিযোগ করেন, গ্রামের এক প্রতারক নারী ষড়যন্ত্রমূলকভাবে নিরপরাধ কিশোর সহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে।

সরেজমিনে পারিবারিক সূত্রে জানাগেছে, ফুলকোট মধ্যপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে সিরাজুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় সিরাজগঞ্জ সদর উপজেলার মাসুমপুর এলাকার মৃত ফজলার রহমানের মেয়ে স্বপ্না বেগমের। সংসার জীবনে তাদের উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লাগেই থাকত। এক পর্যায়ে গত ২০২৩ সালে ডিভোর্সের মাধ্যমে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। এ ঘটনার পর স্বপ্ন বেগম যৌতুকের দাবি করে স্বামী সিরাজুলের বিরুদ্ধে মামলা করে। যে মামলা এখনো আদালতে চলমান রয়েছে।‌ এমতাবস্থায় হঠাৎ করেই গত ৪ নভেম্বর মঙ্গলবার গভীর রাতে স্বপ্না বেগম সিরাজুলের বাড়িতে আসে। এ অবস্থায় সিরাজুলকে বাড়িতে না পেয়ে তার ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। এমনকি সিরাজুলের বৃদ্ধা মা রাশেদা বেগম (৭০) কে মারধর করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রতিবেশীরা জানতে পেরে ছুটে এসে স্বপ্না বেগমকে ধস্তাধস্তির একপর্যায়ে ঘরে আটক করে রাখে। পরে ঘটনাটি থানা পুলিশকে অবগত করা হলে পুলিশি এসে তাকে হেফাজতে নেয়।

এলাকাবাসী আরও জানান, এই নারী এর আগেও আরও তিন চারটা বিয়ে করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে সাধারণ মানুষকে হয়রানি করছে। একইভাবে আমাদের গ্রামের সাধারণ মানুষকে হয়রানি করতে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। এমনকি সে মামলায় গ্রামের সাবেদ আলীর ছেলে মিশাত (১৬) নামে এক কলেজ পড়ুয়া ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তারা বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করে আসছেন। অথচ স্থানীয় থানা পুলিশ তার পক্ষ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বক্তারা গ্রামের সাধারণ মানুষের উপর আইনী হয়রানিমূলক গ্রেফতারের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে অভিযুক্ত প্রতারক নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর