বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম
সিরাজগঞ্জে মাদকসহ কারবারি আটক  হারিয়ে যাওয়া সুরের স্মৃতি: রামগতি-কমলনগরে ফিলিপস রেডিওর সোনালী দিনের গল্প গোপালগঞ্জের উলপুরে পাকা ধানের জমি কেটে পুকুর খননের অভিযোগ মোবাইল_কোর্ট পরিচালনা করে ইয়াবা সেবনকারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা অর্থদন্ড পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার লংগদুতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত  লংগদু গাঁথাছড়া বায়তুশ শরফ মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত দীঘিনালায় চার দশকের শিক্ষকতা শেষে সম্মানে বিদায় শান্তি রঞ্জন দেওয়ান ভোলাহাট প্রেসক্লাবের “পরিবার বনভোজন” আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত আটঘরিয়ায় ফজলুল হক কে হত্যাচেষ্টা: দুই পা গুঁড়িয়ে দিলেও অধরা আসামিরা, এলাকায় চরম আতংক বিরাজ করছে 

গাজিপুরে ট্যুরিস্ট পুলিশের অভিযানে ৭ মামলার আসামি রুবেল গ্রেপ্তার, ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার

Reporter Name / ২১৭ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর:

গাজীপুরে ট্যুরিস্ট পুলিশের এক বিশেষ অভিযানে ৭টি মামলার আসামি কুখ্যাত অপরাধী মোঃ রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর, ২০২৫) পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর শ্রীপুরের সাফারী পার্ক সংলগ্ন ইন্দ্রপুর চৌরাস্তার কাছে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। জয়দেবপুর সদর থানার বানিয়াচালা গ্রামের মোঃ মনিরুল ইসলাম অটোরিকশায় যাওয়ার সময় রুবেল ও তার সহযোগী শরিফসহ আরও দুজন তার পথরোধ করে। এরপর তারা জোরপূর্বক তার ব্যবহৃত রেডমি নোট ১৩ মডেলের মোবাইল সেট এবং নগদ টাকা ছিনিয়ে নেয়। এই ঘটনায় ভুক্তভোগী মনিরুল ইসলাম শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৯(১১)২০২৫)।

ঘটনার পর গাজীপুর ট্যুরিস্ট জোনের পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মাইন উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা রুবেলের অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর তার কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত রুবেল একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে গাজীপুরের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ এবং মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকাবাসী দীর্ঘদিন ধরে আতঙ্কে ছিল।

এলাকায় শান্তি‌শৃঙ্খলা বজায় রাখতে এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর