সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
তৃণমূল থেকে উঠে আসা এক আদর্শিক নেতা: তাড়াশের রাজনীতিতে মো. সোলাইমান হোসেন সিহাব স্বাধীনতার প্রথম সূর্যোদয়: যে কক্ষে রচিত হয়েছিল বাংলাদেশের পতাকার নকশা কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়ীতে দোল পুর্ণিমা উৎসবের প্রস্তুতি সম্পন্ন  কুষ্টিয়ার মিরপুরে সংসদ সদস্যের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়  কুষ্টিয়ায় ট্রেনের নিচে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত  অভিযোগ ও সংবাদ প্রকাশের পরে তাড়াশ সদর ইউনিয়ন ভূমি উপসহকারী মোঃ আরিফুল ইসলাম পলাশকে শাস্তিমূলক বদলি কমলনগরে নদী কেড়েছে ভিটেমাটি, কাড়তে পারেনি ভালোবাসা: চর কালকিনিতে মাস্টার সাইফুল্লাহর ৩৩ বছরের আস্থার প্রতিচ্ছবি কুষ্টিয়ায় জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা   আদালতের নিষেধাজ্ঞা অমান্য করায় তিন ভাই গ্রেপ্তার 

পরিষ্কার-পরিচ্ছন্নতার শপথে দীঘিনালায় বিডি ক্লিনের স্বাস্থ্য কমপ্লেক্স অভিযা

Reporter Name / ৯৯ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

মোঃ হাছান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি): প্রতিনিধি

পরিষ্কার-পরিচ্ছন্ন বাংলাদেশ, সুস্থ জাতির অঙ্গীকার”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিডি ক্লিনের উদ্যোগে বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পালিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মদিবস।

 

কর্মসূচির শুরুতে বিডি ক্লিনের সদস্যরা পরিষ্কার-পরিচ্ছন্নতার শপথ বাক্য পাঠ করেন।

শপথ শেষে তারা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ, ওয়ার্ড ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে অংশ নেন।

অভিযানে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, বিডি ক্লিন খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান সকাল, উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান, সহ-সমন্বয়ক ইব্রাহিম খলিল শান্ত, লজিস্টিক সমন্বয়ক আমজাদ হোসেন, সদস্য তাসলিমা আক্তার ও আখি আক্তারসহ বিডি ক্লিন দীঘিনালা টিমের অন্যান্য সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা বিডি ক্লিনের প্রধান উপদেষ্টা এ কে এম বদিউজ্জামান।

ডা. তনয় তালুকদার বলেন,

পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিডি ক্লিনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং অনুকরণীয়। নিয়মিত এমন আয়োজন হলে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যসম্মত হবে।”

জেলা সমন্বয়ক মাহফুজুর রহমান সকাল বলেন,

বিডি ক্লিন শুধু পরিচ্ছন্নতা সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের লক্ষ্য মানুষকে নিজে থেকে পরিচ্ছন্ন থাকতে ও সমাজকে পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করা।”

উপজেলা সমন্বয়ক মেহেদী হাসান বলেন,

আমরা চাই প্রতিটি মানুষ নিজের দায়িত্বে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসুক। পরিষ্কার থাকা মানে সুস্থ থাকা।”

দিনব্যাপী এই অভিযানের শেষে অংশগ্রহণকারীরা পুনরায় পরিচ্ছন্নতা রক্ষার শপথ পাঠ করেন এবং দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণকে ‘নো লিটার জোন’ হিসেবে ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর