শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ–সার বিতরণ 

Reporter Name / ১২৩ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি  :

রাঙ্গামাটির লংগদুতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি, সরিষা, অড়হড়সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর)  সকালে উপজেলা কৃষি অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ।

এসময়ে সুফলভোগী কৃষকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষির উৎপাদন বৃদ্ধি ও প্রান্তিক কৃষকদের উদ্বুদ্ধ করতে সরকার নানামুখী প্রদক্ষেপ গ্রহণের মাধ্যমে মাঠ পর্যায়ে সহায়তা প্রদান অব্যহত রেখেছেন।

কৃষি বিভাগ জানায়, বিতরণকৃত উপকরণ ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়লে দেশের সামগ্রিক খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে কৃষকদের টেকনিক্যাল সহায়তাও অব্যাহত থাকবে।

সংশ্লিষ্টরা মনে করেন, সরকারি এ প্রণোদনা কর্মসূচি কৃষকদেরকে আরও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর